ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে? হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক চালক মৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম উপকূল অতিক্রম করে দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত বহাল ‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো রুবিনা আক্তারের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কক্সবাজার জেলার আহবায়ক কমিটি: স্বপন আহবায়ক, বাবু সদস্য সচিব ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর হাইকোর্টের আদেশ: পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আগের সভাপতি বহাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতার জন্য সম্মাননা পেলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী স্বপ্নের পথে, বিজয়ের সাথে’— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ মাতারবাড়ি থেকে অনলাইন জুয়ার দুই এজেন্ট কে আটক করেছে পুলিশ ৩ টি পুলিশ ফাঁড়ি হবে টেকনাফের বাহারছড়ায় : প্রস্তাবিত কচ্ছপিয়ায় পুলিশ ফাঁড়ির জমি নির্ধারন কলাতলীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল আপন দুই বোনসহ ৩ জনের

আগুন দেখতে গিয়ে প্রাণ গেল শিশু রাইয়ানের

মহেশখালী উপজেলায় প্রতিবেশীর বাড়িতে আগুন লাগার খবর শুনে তা দেখতে ছুটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. রাইয়ান (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সাইরার ডেইল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে সাইরার ডেইল এলাকায় একটি বাড়িতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ছুটে চলা অন্যদের সঙ্গে ছোট্ট রাইয়ানও দৌঁড়ে বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়ির সামনে সড়ক পার হতে গিয়ে দ্রুতগতির একটি টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রাইয়ান ওই এলাকার বাসিন্দা রেদোয়ানের ছেলে। তার মায়ের নাম সানজিদা বেগম। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হওয়ায় তাকে আর হাসপাতালে নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ঘটনার পর ঘাতক টমটমটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, আকস্মিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গতির যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?

আগুন দেখতে গিয়ে প্রাণ গেল শিশু রাইয়ানের

আপডেট সময় : ০৮:০১:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬