ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত মহেশখালী দলে খেলছে না জাতীয় ও পরিচিত কোনো স্টার প্লেয়ার: অফিশিয়ালদের বিরুদ্ধে সমালোচনা পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা

নিবন্ধন পেল ঈদগাঁওর আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেড

কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাভিত্তিক যুব সংগঠন “আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেড” আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ লাভ করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তরের কক্সবাজার জেলা সমবায় কার্যালয় থেকে ১৯ এপ্রিল (রবিবার) এই নিবন্ধন সনদ প্রদান করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল স্বাক্ষরিত সনদ অনুযায়ী, সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর বিধান অনুসারে সমিতিটি নিবন্ধিত হয়েছে। যার নিবন্ধন নম্বর ২০২৬.১.১৫.২২৩৫.০০২৯।

সমিতির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পশ্চিম টেকপাড়া এলাকায়। এর কার্যক্রম ও সদস্য নির্বাচনী এলাকা ঈদগাঁও উপজেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

একই সঙ্গে নিবন্ধনকালীন প্রথম ব্যবস্থাপনা কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুনাইদ, সহ-সভাপতি ইমরান বাইতুল, সম্পাদক সালাহ উদ্দিন সাইফ এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহীম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন হোসনে মোবারক ও মোহাম্মদ ফারুক মিয়া।

সমবায় সমিতি আইন অনুযায়ী, এই অনুমোদিত ব্যবস্থাপনা কমিটির মেয়াদ দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে সমিতির নিয়ম অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

স্থানীয় যুব সমাজের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ

নিবন্ধন পেল ঈদগাঁওর আলোকবর্তিকা যুব সমবায় সমিতি লিমিটেড

আপডেট সময় : ০৯:০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬