ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা ব্রাজিলে তরুণ ফুটবলারকে গুলি করে হত্যা হাসি-কান্নায় বিদায় নিল উখিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কক্সবাজার আইকনিক রেলস্টেশন: রাষ্ট্রের সোনার খনি, লাভের গুড় খাবে কে? আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ কবিরের, শনাক্ত করল পরিবার টেকনাফে আসামি ধরতে গিয়ে গর্ভবতী নারীকে লাথি মারার অভিযোগ এসআই দুলালের বিরুদ্ধে: অভিযোগ সঠিক নয় – ওসি লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ আজ প্রেমিকা দিবস, সঙ্গীকে আনন্দ দেওয়ার দারুণ সুযোগ শাহপরীরদ্বীপে সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী ম্যাজিস্ট্রেট এড়িয়ে গেলেও ডিসি বললেন- অগোচরে চলছিল প্যারাসেইলিং

টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে আগুন দেয়া হয়েছে। তার আত্মীয় স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল সম্পত্তি নিয়ে। এ ঘটনার জেরে তার সম্পত্তি দখলের উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে।

তিনি বলেন, পরিবারের একমাত্র উত্তরাধিকারী হওয়ায় তার ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এর আগে গত রমজান মাসেও তার বাড়ির আঙিনায় আগুন দেওয়া হয়েছিল, যা কষ্টে নিয়ন্ত্রণে আনা হয়। সেই ঘটনাটি বর্তমানে থানায় বিচারাধীন রয়েছে।

আনোয়ারুল ইসলামের অভিযোগ, সর্বশেষ পরিকল্পিতভাবে তার বসতবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এতে পুরো বাড়ি পুড়ে যাওয়ায় তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
আনোয়ারুল ইসলাম তার স্ত্রী ও একমাত্র কন্যা ওই বাড়িতে বসবাস করতেন। এ ঘটনার পর থেকে তারা আতঙ্কে আছেন বলে জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

আপডেট সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬