ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক  ঢাকা ও চট্টগ্রামসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম-কক্সবাজার রুটে আজ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক টেকনাফে ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটির মৃত্যু সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮০ পরিবারকে জরুরি সহায়তা দিচ্ছে যুব সংগঠন কক্সবাজারের বন্যার্তদের মাঝে জেলা ছাত্রদলের শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ পাহাড়ধস : রান্না ঘরে প্রাণ গেলো কলাতলীর গৃহবধূ রোজিনার চকরিয়া-মাতামুহুরীতে খাবার আর বিশুদ্ধ পানির সংকট পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু ইয়াবা লুট চক্রের রবিউল ইসলাম বাবুর নতুন কৌশল! তথ্য উদ্ধারকারী জিল্লুর বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা : স্বীকার করলেন ওসি চকরিয়ার কৈয়ারবিলে বন্যার পানিতে কিশোর নিখোঁজ

টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব

টেকনাফ থেকে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী কিশোরী উম্মে আফসানাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের পূর্ব নাসিরাবাদ এলাকায় র‍্যাব-১৫ এবং র‍্যাব-৭ এর একটি যৌথ টিম অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

​জানা যায়, গত ১১ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে উম্মে আফসানা নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর ভিকটিমের নানী আয়েশা খাতুন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও নাতনির কোনো সন্ধান না পেয়ে ১৯ মার্চ টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি র‍্যাবের নজরে আসলে র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

​পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত হওয়ার পর চট্টগ্রামস্থ র‍্যাব-৭ কে বিষয়টি অবহিত করা হয় এবং যৌথ প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধারকৃত কিশোরীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব

আপডেট সময় : ০৮:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬