ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক  ঢাকা ও চট্টগ্রামসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি: সারজিস বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম-কক্সবাজার রুটে আজ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক টেকনাফে ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটির মৃত্যু সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮০ পরিবারকে জরুরি সহায়তা দিচ্ছে যুব সংগঠন কক্সবাজারের বন্যার্তদের মাঝে জেলা ছাত্রদলের শুকনো খাবার ও সুপেয় পানি বিতরণ পাহাড়ধস : রান্না ঘরে প্রাণ গেলো কলাতলীর গৃহবধূ রোজিনার চকরিয়া-মাতামুহুরীতে খাবার আর বিশুদ্ধ পানির সংকট পেকুয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু ইয়াবা লুট চক্রের রবিউল ইসলাম বাবুর নতুন কৌশল! তথ্য উদ্ধারকারী জিল্লুর বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা : স্বীকার করলেন ওসি চকরিয়ার কৈয়ারবিলে বন্যার পানিতে কিশোর নিখোঁজ

রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আব্দুল আমিন (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্প-২ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উখিয়া উপজেলার ক্যাম্প-২ ইস্টের ব্লক-সি/৬ এলাকায় নিজ বসতঘরের শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আব্দুল আমিন। তিনি ওই ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা বাসিন্দা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আব্দুল আমিন ব্যবসার জন্য পণ্য কিনতে ঘর থেকে বের হন। তিনি বিভিন্ন জিনিসপত্র কিনে এনে ক্যাম্পে বিক্রি করতেন। রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর স্ত্রী জোবায়দা বেগম দুই সন্তানকে নিয়ে রাত নয়টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে দশটার দিকে ঘরের সামনের কক্ষে আলো জ্বলতে দেখে স্বামী ফিরে এসেছেন মনে করে তিনি সেখানে যান। ঘরে ঢুকেই দেখেন, আব্দুল আমিন গলায় মাফলার ও ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে নিচে নামিয়ে দ্রুত ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মুজিববর্ষ উদযাপনে খরচ ৯৮৩ কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী

রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬