ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড চাঁদের পাশে জ্বলজ্বলে শুক্র, কক্সবাজারের আকাশে মনকাড়া মহাজাগতিক দৃশ্য টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ

কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসাইনের জানাজা বাদ জুমা রামু কেন্দ্রীয় জামে মসজিদে

কক্সবাজারের রামুর জনপ্রিয় কাপল ব্লগার ফারিয়া আহমদের স্বামী ইমরান হোসাইন মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্ট্রোকজনিত কারনে ইমরানের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

ইমরান হোসাইন রামু ফতেখাঁরকুল
মন্ডলপাড়ার ফেরদৌস মিয়া কোম্পানির ছোট সন্তান । সে রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের এসএসসি ব্যাচ শিকড় এর একজন সদস্য ছিল। ইমরান হোসাইন বীর মুক্তিযোদ্ধা আবু আহমদ এর জামাতা। ইমরানের স্ত্রী ফারিয়া রামু স্বাস্থ্য কমপ্লেক্সর আওতায় ঠিকাদান কর্মসূচী প্রকল্পে চাকুরীরত আছেন।

ইমরানের বয়স হয়েছিলো ৩৫ বছর। পরিবার সূত্রে জানা গেছে, ইমরান এর ৩ বোন ২ ভাই এর মধ্যে সে ছোট এবং তার সোয়লিহিন নামে ১৫ বছর বয়সের এক কন্যা ও নুর নামে ছয় বছরের এক পুত্র সন্তান রয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর রামু কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ইমরান হোসাইন এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সুত্রে নিশ্চিত হওয়া গেছে। এদিকে ইমরান হোসাইন এর আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইমরানের মরদেহ মন্ডল পাড়ার তার নিজ বাড়িতে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে চোর সন্দেহে এক যুবককে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হত্যা

কনটেন্ট ক্রিয়েটর ইমরান হোসাইনের জানাজা বাদ জুমা রামু কেন্দ্রীয় জামে মসজিদে

আপডেট সময় : ০১:৩৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬