ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

ছুটির শেষ দিন, সৈকতে ঢেউয়ের মতো ভিড়: বাড়তি খরচে ক্ষোভ

ঈদের তৃতীয় দিন ও টানা সরকারি ছুটির শেষ দিনে কক্সবাজার সমুদ্রসৈকতে নেমেছে পর্যটকের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসু মানুষের ভিড়ে পর্যটন নগরী যেন উৎসবমুখর জনসমুদ্রে পরিণত হয়েছে।

সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে সৈকতে ভিড় করেন পর্যটকরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টসহ আশপাশের সব পর্যটনকেন্দ্রে দেখা যায় উপচে পড়া ভিড়। কেউ সমুদ্রস্নান, কেউ ছবি তোলা, আবার কেউ প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত ছিলেন।

তবে এই আনন্দঘন পরিবেশের মধ্যেও অনেক পর্যটকের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে। তাদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে হোটেল ভাড়া ও খাবারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে বলেও জানান তারা। এমনকি সৈকতে ঘোড়ার পিঠে ছবি তুলতেও নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

যদিও ভিন্ন অভিজ্ঞতার কথাও জানিয়েছেন অনেক পর্যটক। নারায়ণগঞ্জ থেকে আসা তাহমিনা আফরিন বলেন, “ঈদ মৌসুমে কিছুটা দাম বাড়তি থাকলেও সামগ্রিক পরিবেশ ও নিরাপত্তা ভালো।”

ঢাকা থেকে আসা সান্তনু ইসলাম বলেন, “এত বড় সমুদ্র এক নজরে দেখা এটাই সবচেয়ে বড় আনন্দ। পরিবারের সঙ্গে ভালো সময় কাটছে। তবে বিনোদনের আরও সুযোগ থাকলে ভালো হতো।”

অভিযোগের বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যটকের চাপ বেড়ে যাওয়ায় চাহিদা অনুযায়ী মূল্য কিছুটা বাড়তে পারে। তবে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ তারা অস্বীকার করেছেন।

নিরাপত্তা ও সেবার দিক থেকে চ্যালেঞ্জের কথা জানিয়েছেন সি-সেইফ লাইফগার্ড সদস্য জয়নাল আবেদনী ভুট্টো। তিনি বলেন, “লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সীমিত জনবল নিয়েও আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।”

এদিকে, পর্যটকদের স্বস্তি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ জরুরি।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, “হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কাজ করছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছুটির শেষ দিন, সৈকতে ঢেউয়ের মতো ভিড়: বাড়তি খরচে ক্ষোভ

আপডেট সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬