ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন ৪১ জন পেলেন ৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক “সন্ত্রাস-চাঁদাবাজিতে উদ্বেগজনক সময় পার করছে দেশবাসী” রামুতে পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গা সংকট জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় পানিতে পড়ে নিখোঁজ শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে উখিয়ায় সতীনের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূর আত্মহত্যা এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করলেন আইনজীবী ইয়াছির আরাফাত নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে সাগরের মাছ পাচার তথ্য মহাসড়কে বাংলাদেশের ২০ বছরের গৌরবযাত্রা: কক্সবাজার থেকে শুরু হয়েছিল ডিজিটাল বাংলাদেশের বৈশ্বিক সংযোগ নেইমারের বিশ্বকাপ আক্ষেপ—২০২৬ কি হবে শেষ স্বপ্নপূরণের মঞ্চ? ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

টেকনাফে দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!

টেকনাফে নয়া পাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই ছেলের মারধরে বাবা কালা মিয়া (৭০) প্রাণ হারিয়েছেন।

নিহত কালা মিয়া টেকনাফ সাবরাং ইউনিয়নের বাসিন্দা। সোমবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয় বলে জানান প্রতিবেশীরা।

টেকনাফ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মামুন বলেন, হাসপাতালে ঢুকার আগে ওনার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে।

বাবাকে মারধর করা দুই ছেলে শাকের আলম ও মনির আলম।

পুলিশ ও স্থানীয়রা বলেন, কালা মিয়ার স্ত্রী তথা সন্তানদের মায়ের পৈত্রিক সম্পত্তি বিক্রি নিয়ে দুই ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। জমিটি দুই ছেলের নামে লিখে দেওয়ার জন্য বাবাকে দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছে। বাবা তাদের মায়ের সম্পত্তি সব ওয়ারিশ কে ভাগ করে দেয়ার পর জমি বিক্রি করবেন বলে জানায়।তবে তা মানতে রাজি হয়নি দুই ছেলে। এরই জেরে বাবাকে তুলে নিয়ে যায় দুই ছেলে।এরপরে তারা বেধড়ক মারধর করে।

নিহত কালামিয়ার বড় মেয়ে এলম বাহার বলেন, “বাবাকে গতকাল মনিরুল আলম বউয়ের বোনের বাসায় তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। আমরা পুরো দিন বাবাকে খুঁজে পাইনি। আজকে রাত ১২ টার দিকে আমার বাবাকে বেহুঁশ অবস্থায় পাই তখন সবার সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমার ভাইয়েরা সামান্য জমির লোভে বাবাকে হত্যা করেছে। আমি এর বিচার চাই”।

নিহতের স্ত্রী বলেন, “আমি আমার বাপের ভাগের জমি পাই। এ জমি বিক্রি করার জন্য কয়েকজনের সঙ্গে কথা বলছি।এ দুই ছেলে আমাকে দুয়েকবার জবাই করে দেওয়ার চেষ্টা করছে। তারা দুজন আমার জমি রেজিষ্ট্রি দেওয়ার জন্য তাদের বাবাকে তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে।

স্থানীয় ইউপি আবুল ফয়েজ বলেন, কালা মিয়ার ছেলেরা মায়ের জমির ভাগ নিতে বাড়িতে এসে বাবার সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে যেত। এর আগে কালা মিয়ার বড় মেয়ে আমাকে এ বিষয়ে জানিয়েছিল। আমি ছেলেকে ডেকে বুঝিয়ে বলেছি। এরপরও গত দুই দিন ধরে তারা বাবাকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে সম্পত্তির জন্য। আজকে শুনছি বাবাকে বেহুঁশ অবস্থায় পেয়েছে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম ,জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে দুই ছেলে মিলে খুন করে । বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

টেকনাফে দুই ছেলের মারধরে বাবার মৃত্যু!

আপডেট সময় : ০৫:৪২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬