ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর

তৃতীয় শ্রেণি পাস করা সেই মালাইঁয়ে রাখাইন পেলেন অদম্য নারীর সম্মাননা 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেদারল্যান্ডসের দ্য হেগে (The Hague) নারী উদ্যোক্তাদের নিয়ে একটি বিশেষ আলোচনা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে ঢাকায় ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এবং নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬ – গিভ টু গেইন”।

​অনুষ্ঠানটিতে নারী নেতৃত্ব, মানসিক স্বাস্থ্য এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিভিন্ন খাতের সফল নারী উদ্যোক্তা ও পেশাজীবীরা এতে অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল কক্সবাজারের রাখাইন নারী উদ্যোক্তা মালাইঁয়ে রাখাইনের সাফল্যের গল্প। মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা এই সাহসী নারী মাত্র তিনজন কর্মী নিয়ে একটি ছোট রেস্টুরেন্ট শুরু করেছিলেন। তার সেই অদম্য চেষ্টায় আজ গড়ে উঠেছে কক্সবাজারের জনপ্রিয় রেস্টুরেন্ট ব্র্যান্ড “ফালং জি” (Falong Zee)।

​বর্তমানে তিনটি শাখায় ৫০ জনের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে প্রতিষ্ঠানটি। রেস্টুরেন্টটির মেনু ও পরিবেশনায় রাখাইন সংস্কৃতি ও ঐতিহ্যের বিশেষ ছোঁয়া রয়েছে, যা দেশি-বিদেশি পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডিবিসিসিআই-এর প্রেসিডেন্ট শাকওয়াত হোসেন মামুন, ভাইস প্রেসিডেন্ট মেহরুন এন ইসলাম, বিজিএমইএ-র ভাইস প্রেসিডেন্ট বিদ্যা অমৃত খান এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রহিমা বেগমসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডিবিসিসিআই উইমেন কমিটির চেয়ারম্যান কিউ সেইন থে (ডলি)-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

ট্যাগ :

ডেঙ্গুতে মহেশখালীর কলেজ ছাত্রের মৃত্যু

তৃতীয় শ্রেণি পাস করা সেই মালাইঁয়ে রাখাইন পেলেন অদম্য নারীর সম্মাননা 

আপডেট সময় : ১১:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬