ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে”

​টেকনাফে ছাত্রদল নেতা আয়াছুল আলমের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে টেকনাফে পথচারী ও শ্রমজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলমের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​বিকেলে টেকনাফ বাস স্টেশন এলাকায় উপস্থিত হয়ে সাধারণ মানুষ ও রোজাদারদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

​ইফতার বিতরণকালে ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থী ও দেশের মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের নির্দেশনায় আমরা এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। মাহে রমজানে নিজের আনন্দ ও খাবার অন্যের সাথে ভাগ করে নেওয়াই হলো প্রকৃত তাকওয়া। ইনশাআল্লাহ, পুরো রমজান মাস জুড়ে আমাদের এই মানবিক কার্যক্রম সাধ্যমতো অব্যাহত থাকবে।”

​এ সময় ছাত্রদল নেতা রাহমাতুল্লাহ রিয়াদ, আকিব, আব্দুল্লাহসহ টেকনাফ উপজেলা বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বাস স্টেশনের বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক এবং অসহায় মানুষদের মাঝে ইফতার তুলে দেন।

ট্যাগ :

সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম

​টেকনাফে ছাত্রদল নেতা আয়াছুল আলমের ইফতার বিতরণ

আপডেট সময় : ০৩:২৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬