ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল কক্সবাজার আসছেন বৃহস্পতিবার কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পতিবার উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিস সাগরে পথে সিমেন্ট পাচারকালে আটক ১১ ভাই সম্বোধন করে প্রধানমন্ত্রীর কাছে সাবেক ছাত্রদল নেতা এনামের খোলা চিঠি অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আইনশৃংখলা বাহিনীর হাতে গুম হওয়া সালাহউদ্দিন আহমদ এখন স্বরাষ্ট্র মন্ত্রী! সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাগরে পথে সিমেন্ট পাচারকালে আটক ১১

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারকালে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় ৭৪০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন দ্বীপ ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। টহলরত নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩১ মাইল দূরে একটি সন্দেহজনক নৌকা দেখতে পায়। থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি রুনা আক্তার’ নামের নৌকাটি আটক করা হয়। তল্লাশি করে নৌকা থেকে ৭৪০ বস্তা ‘ডায়মন্ড’ ব্র্যান্ডের সিমেন্ট জব্দ করা হয়। এ সময় বোটে থাকা ১১ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, ১৬ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে বোটটি চট্টগ্রামের ফিশারী ঘাট থেকে রওনা হয়ে সন্দ্বীপ চ্যানেলের জোড়াবয়া এলাকায় যায়। সেখান থেকে সিমেন্ট বোঝাই করে অধিক মুনাফার আশায় মিয়ানমারের সীটা এলাকায় পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

নৌবাহিনী জানায়, জব্দ করা সিমেন্ট ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

This will close in 6 seconds

সাগরে পথে সিমেন্ট পাচারকালে আটক ১১

আপডেট সময় : ০৫:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬