ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ গ্রেপ্তারের ১১ দিন পর জামিনে মুক্ত চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী মেধা, পরিশ্রম আর মায়ের ত্যাগে ওয়াসিমা জান্নাতের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ

টেকনাফের মেরিন ড্রাইভ সৈকতে মিলল তরুণ-তরুণীর মরদেহ

  • নোমান অরুপ:
  • আপডেট সময় : ১১:৩৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 749

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট  অংশ থেকে অজ্ঞাত মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

সকালে সৈকতের তীরে দুটি মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,’ মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সমুদ্রসৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

ওসি আরও জানান, ‘মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না অন্যদিকে তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। এ ঘটনায় এলাকার স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন

টেকনাফের মেরিন ড্রাইভ সৈকতে মিলল তরুণ-তরুণীর মরদেহ

আপডেট সময় : ১১:৩৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬