ঢাকা ০৯:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার ফিশারী ঘাটে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং স্টেশন : মৎস্য খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন কক্সবাজারে বিদেশি নারী পর্যটককে ধ/র্ষ/ণ চেষ্টা : তিনজনকে ১০ বছরের কারাদণ্ড পেকুয়ায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু কক্সবাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ​কক্সবাজারের ২০ এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে ১ লাখেরও বেশি মানুষ কুতুবদিয়ায় লেমশীখালী-কৈয়ারবিল সংযোগ সেতু ধসে পড়েছে বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: শিক্ষা প্রতিমন্ত্রী বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস আজ ভারীবর্ষণে পাহাড়ধস – একরাতেই রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৮,শহরে ১ জনের মৃত্যু গেলো ২৪ ঘন্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টি : বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি পৌরসভার ৪নং ওয়ার্ড(পশ্চিম) শাখা যুবদলের সভাপতি মিজান সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ‎ ওয়াটার সেইফটি এন্ড ড্রাউনিং প্রিভেনশন: জেসিআই কক্সবাজারের ‘বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ’র উদ্বোধন

‘ভোটকেন্দ্র পাহারা দেবেন, ফলাফল নিয়ে ঘরে যাবেন’: পেকুয়ায় সালাহউদ্দিন আহমদ

পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ভোটের দিন সবাই নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করবেন। ভোটকেন্দ্র পাহারা দেবেন এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার থেকে শুরু হওয়া নির্বাচনী গণমিছিল শেষে সাকুরপাড় স্টেশনে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। তিনি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’

নারী ভোটারদের বিষয়ে তিনি বলেন, মা-বোনেরা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের পরিচয় দিয়ে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নির্বাচনী আচরণবিধির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব ধরনের নির্বাচনী প্রচারণা শেষ করা হবে। তাঁর ভাষায়, ‘সোমবার (৯ ফেব্রুয়ারী) রাতের মধ্যেই প্রচারণা কার্যক্রম শেষ হবে এবং ১০ ফেব্রুয়ারি সকাল আটটার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচারণার সময়সীমা শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাঁর দাবি, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

এর আগে পেকুয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত গণমিছিলে উপজেলার সাতটি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। স্থানীয়দের ধারণা, এতে লক্ষাধিক মানুষের সমাগম হয়।

পথসভা শেষে সালাহউদ্দিন আহমদ সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘কেউ ঘরে বসে থাকবেন না।’ এরপর তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও তাঁর সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমদ, তাঁদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার ফিশারী ঘাটে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং স্টেশন : মৎস্য খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন

‘ভোটকেন্দ্র পাহারা দেবেন, ফলাফল নিয়ে ঘরে যাবেন’: পেকুয়ায় সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ১১:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬