ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃহত্তর মনোহরখালী ঐক্য পরিষদের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সফর, ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী কক্সবাজারে স্বাধীনতার ৫৫ বছরেও আলোর মূখ দেখেনি উখিয়ারঘোনা-গর্জনিয়া সড়ক : লাখো মানুষের ভোগান্তি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান জসিম বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ দাপট দেখিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করল মেক্সিকো কউকের নতুন চেয়ারম্যান পেকুয়ার প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি তারকা সঞ্জয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতার অপপ্রচারে কক্সবাজার যুবদলের ব্যাখ্যা টেকনাফ পৌর জামায়াতের সভায় জেলা আমীর আনোয়ারী – “সীমান্ত জনপদের অধিবাসীরা আতঙ্কে দিনাতিপাত করছে “ কক্সবাজারে মানব পাচার প্রতিরোধে সমন্বয় সভা: সেবাদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতা জোরদারের আহ্বান ১৯৭৯ সালে রেজুখালে বৃক্ষরোপণ কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরল আলোকচিত্র নৌপরিবহন খাতের আধুনিকায়নে মাতারবাড়ী ও বে-টার্মিনাল নির্মাণে জোর

সেনাবাহিনীর অভিযান; খুরুশকুলের মামুন ও কায়ছার দেশীয় অস্ত্রসহ আটক

কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ বহু মামলার আসামি মামুন ও কায়ছার নামের দুই সহোদরকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল পালপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামুন ও কায়ছারকে গ্রেফতারের লক্ষ্যে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের খুরুশকুল আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ভোরে পালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মামুনের বিরুদ্ধে ১৮টি এবং কায়ছারের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রামদা, ১টি চাপাতি, ১টি ১৮ ইঞ্চি লম্বা ছুরি এবং চার্জারসহ ৩টি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত দুই আসামিকে কক্সবাজার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর অভিযান; খুরুশকুলের মামুন ও কায়ছার দেশীয় অস্ত্রসহ আটক

আপডেট সময় : ০৩:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬