ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

বিএনপি ক্ষমতায় থাকলে এদেশে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত থাকে – সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি যখনিই ক্ষমতায় থাকে তখনি এদেশের লবণ শ্রমিকেরা তাদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পায়। এখন লবণের ন্যায্য মূল্য নাই দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, ঢাকাতে মানুষ এক কেজি লবণ ৪০ টাকা করে কিনে খায় অথচ আমার এখানকার লবণচাষীরা ১০ টাকাও কেজি প্রতি পায়না এটা চরম বৈষম্য।

তিনি আজ (৫ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায় মগনামা ও উজানটিয়া ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে মগনামা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের দরিদ্র লবণচাষীদের লবণের নায্য মুল্য নিশ্চিত করার জন্য অনেক সংগ্রাম করেছি এবং তা বাস্তবায়নও করেছি। এখন একটা অন্তবর্তীকালিন সরকার আছে যাদের অভিজ্ঞতা না থাকার ফলে লবণ আমদানির কথা বলেছিলো ফলে লবণের দাম কমে গিয়েছে। যা আমাদের অনুরোধে তারা আমদানি বন্ধ করেছে এখন লবণের দাম বাড়বে। সামনে বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্য মুল্য নিশ্চিত হবে বলে দাবি বিএনপির এই শীর্ষ নেতার।

তিনি আরো বলেন, বিএনপির অপর নাম গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। আমরা এদেশকে কোথায় নিয়ে যাবো তার একটি রুপরেখা আমরা জনগণের কাছে বলেছি। দরিদ্রদের জন্য বলেছি ফ্যামিলি কার্ড দিবো। আমরা দারিদ্র বিমোচন করবো অর্থনৈতিক স্বচ্ছলতা আনবো এদেশে। অথচ আমাদের প্রতিদ্বন্দ্বি, যারা ভোট করছে তাদের দেশের মানুষের জন্য কোন পরিকল্পনা নাই ।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা পরিষদের সাবকে চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, জেলা ওলামাদলের সভাপতি আলী হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদীদ মুকুটসহ আরও অনেকে।

‎এদিকে সন্ধ্যা সাতটার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এক মতবিনিময় সভায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণে কাজ করবে বলে জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

বিএনপি ক্ষমতায় থাকলে এদেশে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত থাকে – সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৯:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬