ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালীতে মাদক কারবারী রুবেলের গুলিবর্ষণ টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত

কউকে অনিয়ম পেয়েছে দুদক

অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ- কউকের কয়েকটি শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার (১ জানুয়ারি) সকালে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল সরেজমিনে অভিযান পরিচালনা করে।

এসময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড শাখায় বেশকিছু অনিয়ম ও গড়মিল দেখতে পান দুদক কর্মকর্তারা। অভিযানে এক ভুক্তভোগীকে ফোন দেন দুদক কর্মকর্তা। পরে সেই ভুক্তভোগী মুঠোফোনে দুদক কর্মকর্তাকে জানান, ১১ হাজার টাকা সরকারি খরচের জায়গায় ৫০ হাজার টাকা দাবী করেন এক কর্মকর্তা।

মুলত দীর্ঘদিন ধরেই কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের অথরাইজড শাখা নিয়ে বিভিন্ন অভিযোগ ছিলো সেবাগ্রহীতাদের। মোটা অংকের ঘুষের বিনিময়ে ভবন নির্মাণের অনুমোদন, নকশা প্রদান, ৫ তলার অনুমোদন দিয়ে ০৭ তলা নির্মাণ, ঘুষ না দিলে ভবন নির্মাণের অনুমতি না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ ছিলো অথরাইজড অফিসার রিশাদ উন নবী সহ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে।

পরে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় দুদক। অভিযানের সময়, দুদক কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে যান অথরাইজড অফিসার রিশাদ।

দুদকের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, সুর্নিদিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতেই তারা অভিযান পরিচালনা করেছে এবং নথিপত্র যাচাই বাছাই করে কারা কারা এসব অনিয়মে জড়িত তা আরও অধিকতর তদন্ত করা হবে।

অভিযোগের বিষয়ে বক্তব্য প্রদানের জন্য আগামীকাল দুদক কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে কউকের সহকারী অথরাইজড অফিসার মোর্শেদ আলম সহ কয়েকজন ইমারত পরিদর্শককে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি

কউকে অনিয়ম পেয়েছে দুদক

আপডেট সময় : ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫