ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক

শহরের বাসটার্মিনালে গৃহকর্মীর মৃত্যু : বাড়ির মালিক লাপাত্তা

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি বাসায় কর্মরত ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য।

নিহত গৃহকর্মীর নাম সানিয়া। তার পিতার নাম নাসির, যাকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন। সানিয়ার মা শোকনারা বেগম প্রায় ১২ বছর আগে মারা যান।

সানিয়ার স্বজনরা দাবি করছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সানিয়ার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে রয়েছে বিভ্রান্তিকর তথ্য।

যে বাসায় সানিয়া দীর্ঘদিন ধরে কাজ করছিলো, সেই পরিবারের সদস্যরা গতকাল পর্যন্ত সেখানে থাকলেও আজ তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে, ওই পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার জন্য দৌড়ঝাপ চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সানিয়ার শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখা গেছে। তবে ঠিক কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন, সে বাথরুমে ছিল এবং পরে অসুস্থ হয়ে মারা যায়। আবার কেউ বলছেন, ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ

শহরের বাসটার্মিনালে গৃহকর্মীর মৃত্যু : বাড়ির মালিক লাপাত্তা

আপডেট সময় : ০৮:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫