ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইল চেয়ার,ট্রলি সরবরাহ এবং দালালের দৌরাত্ম বন্ধের নির্দেশ রমজান মাসের অমূল্য রত্ন রোজাদারের দোয়া মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? ওপেন হার্ট সার্জারি শেষে ঘরে ফিরলেন অভিনেতা ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’ হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ: জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?  নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ ‘সুপ্রভাত কক্সবাজার’-এর ইফতার ও শুভেচ্ছা আড্ডা অনুষ্ঠিত পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ফরিদুল আলম ফরিদ উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

তিনি বলেন, ‘জাহাজে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে । বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হবে।’

সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে জাহাজটিতে হঠাৎ আগুন লাগে, এঘটনায় জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, প্রায় চার ঘন্টা পর ১১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও জাহাজের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহত নুর কামাল জাহাজে কর্মচারী ছিলেন, অগ্নিকাণ্ডের সময় একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান ‘ উদ্ধারকৃত মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা’।

সী ক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘ ১৯৪ জন যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে ধারণ ক্ষমতা অনুপাতে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাবেন।’

গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিনই চলাচল করছে পর্যটকবাহী ৭ টি জাহাজ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

আপডেট সময় : ১২:২৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫