ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কূটনীতিক প্রক্রিয়ায় বেনজীরকে ফেরত আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে সকলের দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে বাস্তবায়ন করতে চায় সরকার: তথ্যমন্ত্রী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক মৃত্যুর ঘটনায় ফরিদের বিরুদ্ধে হত্যা মামলা ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ আগস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ হাসিনা নিখোঁজ রাজমিস্ত্রীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর ১০ বছরে ১৯টি দুর্ঘটনা শেষে মৃত্যু, লাইসেন্স ছাড়া চলছিল কক্সবাজারের প্যারাসেইলিং বিকেএসপিতে মহেশখালীর ইয়াসেরের মৃত্যুতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি: ৭ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ কক্সবাজার-টেকনাফ সড়কে ডাকাতি, বিকাশ কর্মীদের ৬০ লাখ টাকা লুট : গুলিবিদ্ধ ১ গর্জনিয়ার পোয়াংগেরখিলে শিক্ষার্থীদের হাতে চারা বিতরণ করলেন রামুর ইউএনও মাঠপর্যায়ের পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ বছর পর নিজ বাড়িতে তারেক রহমান

  • টিটিএন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • 344

দীর্ঘ ১৭ বছর সাড়ে তিন মাসের প্রবাসজীবন শেষে আজ সপরিবার নিজ বাসায় উঠলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৭ মিনিটে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি গুলশানের বাসায় প্রবেশ করেন।

বাসা পরিবর্তন হলেও ‘নিজ বাসা’য় ফেরার ক্ষেত্রে এই সময়ের ব্যবধান আরও বড়। প্রায় ১৯ বছর পর আজ তিনি নিজের বাসায় রাত কাটাবেন।

২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ‘দুর্নীতিবিরোধী অভিযান’ শুরু করে। ওই সময় দুই দলের শীর্ষ নেতার বিরুদ্ধেই মামলা হয়। ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি মামলার আসামি হিসেবে তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি তখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

প্রায় ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এরপর এক সপ্তাহ হাসপাতালে কাটিয়ে উন্নত চিকিৎসার জন্য ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি সপরিবার লন্ডনে যান। সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। লন্ডনে যাওয়ার ১৭ বছর সাড়ে তিন মাস পর আজ তিনি নিজের বাসায় ফিরলেন।

এর আগে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪৪ মিনিটে ঢাকায় অবতরণ করেন তারেক রহমান। এরপর ৩০০ ফিট এলাকায় বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণ দিয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় বের হয়ে তিনি সরাসরি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় ওঠেন।

১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সর্বসম্মত সিদ্ধান্তে গুলশানের এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। এরপর থেকে দেড় বিঘা জমির ওপর নির্মিত ছায়াঘেরা বাড়িটির মালিক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

তবে ২০১০ সালের ১৩ নভেম্বর শহীদ মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করে তৎকালীন সরকার। পরে ২০১২ সালের ২১ এপ্রিল তিনি ‘ফিরোজা’ নামের ভাড়া বাসায় ওঠেন। এদিকে মালিকানা থাকলেও রাজনৈতিক মারপ্যাঁচের কারণে ১৯৬ নম্বর বাড়িতে খালেদা জিয়া বা তারেক রহমান—কেউই থাকতে পারেননি।

অবশেষে কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন। একতলা এই বাড়িতে তিনটি বেডরুম, ড্রয়িংরুম, ডাইনিংরুম, লিভিংরুম এবং সুইমিংপুলসহ সব আধুনিক সুবিধা রয়েছে।

কয়েক দিন আগে বাড়ির দেয়ালে নতুন করে সাদা রং করা হয়েছে। চারদিকে লাগানো হয়েছে কাঁটাতারের বেড়া এবং স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। বড় দুটি গেটে বসানো হয়েছে পুলিশ বক্স।

১৯৬ নম্বর বাড়ি এবং এর পাশেই অবস্থিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাড়া বাসা—উভয় বাড়ির চারদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সুত্র: বাংলা স্ট্রিম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কূটনীতিক প্রক্রিয়ায় বেনজীরকে ফেরত আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ বছর পর নিজ বাড়িতে তারেক রহমান

আপডেট সময় : ১২:১৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫