ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি গণগ্রন্থাগারে প্রথমবারের মতো প্রীতি বিতর্ক প্রতিযোগিতা রামুতে ১০ হাজার মানুষের একমাত্র সড়ক জলাবদ্ধতায় অচল ট্রাক্টরের ধাক্কায় লোহাগাড়ায় প্রাণ গেল বৃদ্ধের পেকুয়ায় পাইপ বসাতে কাটা হয়েছিলো বেড়িবাঁধ, স্কেভেটর জব্দ লামায় রাবার শ্রমিক অপহরণ, স্বামীকে জীবিত ফেরত চেয়ে স্ত্রীর আকুতি দেশের সব ডিসির জন্য জরুরি নির্দেশনা ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ​রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য অস্ট্রেলিয়ার সাড়ে ২৫ মিলিয়ন ডলার অনুদান কূটনীতিক প্রক্রিয়ায় বেনজীরকে ফেরত আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে সকলের দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে বাস্তবায়ন করতে চায় সরকার: তথ্যমন্ত্রী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক মৃত্যুর ঘটনায় ফরিদের বিরুদ্ধে হত্যা মামলা ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ আগস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ হাসিনা নিখোঁজ রাজমিস্ত্রীর সন্ধান চেয়ে পরিবারের আকুতি

রঙ্গীখালীর পাহাড়ে ডাকাত দলের সাথে বিজিবির গোলাগুলি: বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড় থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মর্টারের শেল, হ্যান্ড গ্রেনেড ও বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে বিজিবি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত জানান।

তিনি জানান,১৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী পাহাড় এলাকায় একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল তাৎক্ষণিকভাবে তিন স্তরের কৌশলগত অবস্থান গ্রহণ করে। এর মধ্যে একটি দল সীমান্ত এলাকায়, একটি দল রঙ্গীখালী পাহাড়ী এলাকায় এবং অপর একটি দল উপকূলীয় বাহারছড়া এলাকায় অবস্থান নেয়।

পরবর্তীতে রাত ১১টার দিকে ডাকাত দলটি পাহাড়ে অবস্থানরত অবস্থায় বিজিবির নজরে আসে। সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করার পর বিজিবি সদস্যরা এলাকাটি ঘিরে ফেললে ডাকাত দলটি বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ করে এবং বিজিবিও
আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় ডাকাত দলের সদস্যরা তাদের অস্থায়ী ঘাঁটি ত্যাগ করে পার্শ্ববর্তী আরেকটি পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ওই অস্থায়ী ঘাঁটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি জি-৩ রাইফেল, জি-৩ রাইফেলের অংশবিশেষ ও একটি ম্যাগাজিন, চারটি ওয়ান শুটার গান, একটি এলজি শুটার গান, একটি এমএ-১ (ভ্যারিয়েন্ট এমকে-২), একটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), দুইটি সিলিং, তিনটি আরজেস হ্যান্ড গ্রেনেড (লিভারসহ), একটি মর্টারের গোলা, ১৭ কেজি গান পাউডার, ১০টি হাতবোমা তৈরির উপকরণ, আটটি চাপাতি, পাঁচটি ছুরি, একটি কাঁচি এবং মোট ৩০২ রাউন্ড গুলি। এছাড়াও বিভিন্ন অস্ত্রের ব্যবহৃত খালি খোসা উদ্ধার করা হয় ৫৪ রাউন্ড।

বিজিবি সূত্র জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই সশস্ত্র ডাকাত দলটি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবহার করে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সরকারি গণগ্রন্থাগারে প্রথমবারের মতো প্রীতি বিতর্ক প্রতিযোগিতা

রঙ্গীখালীর পাহাড়ে ডাকাত দলের সাথে বিজিবির গোলাগুলি: বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫