ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান স্ত্রীকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী মালুমঘাটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের জন্য আমার নেতার বৃহত্তর মাস্টার প্ল্যান আছে – স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পিএমখালীতে যান প্রধানমন্ত্রী, পাশে বসান স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘করবো কাজ, গড়ব দেশ’—প্রধানমন্ত্রী তারেক রহমান কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, দিনব্যাপী অংশ নেবেন ১১ কর্মসূচিতে  কক্সবাজারের পথে সপরিবারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের মানুষের ৩ দাবি প্রধানমন্ত্রীকে বরনে প্রস্তুত পেকুয়া কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই -কক্সবাজারে ক্রীড়ামন্ত্রী কুতুবদিয়ায় উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে দিনব্যাপী কর্মসূচি রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে আগুন, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

টেকনাফে ভুট্টো হত্যা মামলার আসামি রিদুয়ান গ্রেফতার

টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় সংঘটিত আলোচিত নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ রিদুয়ান (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গ্রেফতারকৃত মোহাম্মদ রিদুয়ান (২৮) টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার বাসিন্দা এবং ফজল আহাম্মদের ছেলে। তিনি নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলাসহ টেকনাফ মডেল থানায় দায়েরকৃত মোট তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আ. ম. ফারুক।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৫ মে ২০২২ সালে সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় নুরুল হক ওরফে ভুট্টো (৩৫)-এর ওপর প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং কুপিয়ে তার ডান পা বিচ্ছিন্ন করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় নুরুল হককে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুরুল হক টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে।

এ ঘটনায় পরদিন ১৬ মে ২০২২ সালে নিহতের ভাই বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী ও র‌্যাব-১৫ যৌথভাবে তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এ সময় অভিযুক্তরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়।

এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ এর একটি দল ১৭ ডিসেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নুরুল হক ওরফে ভুট্টো হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ রিদুয়ান (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

টেকনাফে ভুট্টো হত্যা মামলার আসামি রিদুয়ান গ্রেফতার

আপডেট সময় : ০৫:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫