ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালী সীমান্তে রুবেল-খাইরুল বশর গ্রুপের গো’লা’গু’লি, নেপথ্যে ই’য়া’বা ছি’ন’তা’ই টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত

৭১ যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সেন্টমার্টিন ফেরত জাহাজ গ্রীণলাইন

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝপথে বিকল হয়ে গেছে এমভি গ্রীণলাইন জাহাজ। মাঝপথে আটকে আছে জাহাজের ক্রুসহ ৭১ জন যাত্রী। যেখানে বিজিবি-কোস্ট গার্ড তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া অংশে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরপরই জাহাজটি কূলে এসে নোঙর করে।

টিটিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন।

তিনি বলেন, আটকা পড়া ক্রুসহ ৭১ জনকে উদ্ধারে বিজিবি-কোস্ট গার্ড কাজ করছে। তারা ঘটনাস্থলে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাস পাঠানো হয়েছে তাদের কক্সবাজারে ফেরাতে।

ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর উপদেষ্টা ও এমভি গ্রীন লাইন জাহাজের প্রতিনিধি দিদার হোসেন জানান, ‘আজ সকালে কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজটি যায়, পরে সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সমুদ্রে ইঞ্জিনের ত্রুটি দেখা দিলে উপকূলে ভিড়ানো হয় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় যাত্রীদের নিরাপদে রাখা নামানো হয়েছে।

এবিষয়ে সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে এমভি গ্রীণলাইন জাহাজ মাঝপথে বিকল হয়। জাহাজটি পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কূলে এসে থামে। পর্যটকদের অসুবিধা না হওয়ার জন্য জাহাজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থ নিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি

৭১ যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সেন্টমার্টিন ফেরত জাহাজ গ্রীণলাইন

আপডেট সময় : ০২:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪