ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনাদিয়ায় পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু রেললাইনে পানি, ঢাকা-কক্সবাজার রোডে ট্রেন চলাচল বন্ধ রাতে মিশরের ঐতিহাসিক ম্যাচে প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ইয়াবা দিয়ে উখিয়ায় সংগীতশিল্পী ও তার স্ত্রীকে ফাঁসানোর অভিযোগ মৃত্যুর বর্ষণ: কক্সবাজার-নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে নিহত ১১ বৃষ্টি বাধ সাধেনি: শেষ হলো এইচএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা, নকলের দায়ে বহিস্কৃত ২ টানা বৃষ্টিতে লামার নিম্নাঞ্চল প্লাবিত : প্রশাসনের সতর্কতা জারি লোহাগাড়ায় টানা বৃষ্টি :পানিবন্দী অসংখ্য মানুষ সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ সাত মামলার আসামি কচ্ছপিয়ার ইউপি সদস্য শাকিলকে ঘিরে সীমান্ত চোরাচালানের অভিযোগ বৈরী আবহাওয়ায় মহেশখালী নৌপথে সি-ট্রাক ও স্পিডবোট চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা পাহাড় ধস, জলাবদ্ধতা ও ঢলের পানিতে মৃত্যু, দুর্ভোগে নাইক্ষ্যংছড়ির মানুষ

সচিবালয়ের সামনে ভিড়, সারিবদ্ধ হয়ে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • 401

বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় সকাল থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। তবে সাড়ে ৯টার দিকে পাঁচ নম্বর ফটক খুলে দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের এক এক করে ঢুকতে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ের সামনে গিয়ে দেখা যায়, এর সামনে ভিড় জমিয়েছেন উৎসুক জনতারা। দফতরে ঢুকতে না পেরে তাদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের সাত নম্বর ভবনে রাত ১টা ৫০ মিনিটে ছয় তলায় প্রথমে আগুন লাগে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।’

দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এই দফতরের আগুনের ঘটনায় এর সামনের মূল সড়কটিতে (পল্টন থেকে জিরো পয়েন্ট) যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেখানে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর গাড়ি রাখা হয়েছে। সেখানে প্রস্তুত রাখা হয়েছে কয়েকটি অ্যাম্বুলেন্সও।

এদিকে সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তারা সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

সোনাদিয়ায় পানির গর্তে পড়ে শিশুর মৃত্যু

সচিবালয়ের সামনে ভিড়, সারিবদ্ধ হয়ে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট সময় : ০৬:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪