ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা শাহাদাত হোসাইনের পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোর চায় চীন হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রায় ১১ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

উখিয়ার পালংখালী ফারিরবিল সীমান্ত দিয়ে দুজন চোরাকারবারি মিয়ানমার থেকে বাংলাদেশে আনছিলো মরণ নেশা ইয়াবার বিশাল চালান।

গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিজিবির টহল দল। এসময় চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তাদের হাতে থাকা ৩টি কালো ব্যাগ ফেলে দৌঁড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো থেকে ১০ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১২ টায় এ অভিযান পরিচালিত হয় বলে জানান উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন- পলায়নরত চোরাকারবারিদের আটকের উদ্দেশ্যে রাতভর ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও পালানো চোরাকারবারিদের পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে তাদের আটক করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

প্রায় ১১ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

আপডেট সময় : ০২:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫