ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন  সড়ক ভাড়া দিলো কক্সবাজার জেলা প্রশাসন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩

যে ৪ বিষয়ে আল্লাহর আশ্রয় চেয়ে দোয়া করেছেন মহানবী (সা.)

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • 372

আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষ পরকালে মুক্তি লাভের চেষ্টা করে। ইবাদতের পাশাপাশি আল্লাহর রহমতের ওপর প্রত্যাশা, বিনয়ী আচরণ এবং দোয়া করতে হবে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা ভারসাম্য বজায় রাখ এবং এর উপর সুপ্রতিষ্ঠিত থাক। জেনে রেখ, তোমাদের কেউ নিজ আমল দ্বারা মুক্তি পাবে না। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসুলাল্লাহ! আপনিও না? তিনি বললেন, আমিও না, যদি না আল্লাহ তার রহমত ও অনুগ্রহ দ্বারা আমাকে আচ্ছন্ন করে নেন। (সহিহ মুসলিম, হাদিস : ৭০৬৫)

মহানবী (সা.) আমল করতে বলেছেন, একইসঙ্গে আল্লাহর রহমতের ওপর ভরসা এবং দোয়া করতে বলেছেন। দোয়ার প্রতি এতো বেশি গুরুত্ব দিয়েছেন যে, দোয়াকে ইবাদতের মগজ বলেছেন।

তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত এবং রাতে ঘুম ভেঙে গেলেও দোয়া করতেন তিনি। দোয়ার মাধ্যমে তিনি কখনো আল্লাহর কাছে কল্যাণ কামনা করেছেন এবং কখনো কখনো অকল্যাণ ও মন্দ বিষয় থেকে আশ্রয় চেয়েছেন।

আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দোয়ায়) বলতেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন ক্বাল্‌বিন লা ইয়াখশায়ু’ ওয়া দুআয়িন লা ইয়াসমায়ু, ওয়া মিন নাফসিন লা তাশবায়ু, ওয়া মিন ইলমিন লা ইয়াংফায়ু, আউজুবিকা মিন হাউলায়িল আরবায়ি।’

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে পানাহ চাই এমন হৃদয় থেকে যা বিনীত নয়, এমন দোয়া থেকে যা কবুল হয় না, এমন প্রাণ থেকে যা পরিতৃপ্ত হয় না এমন ইলম থেকে যা উপকার করে না। আমি তোমার কাছে এই চারটি থেকে পানাহ চাই। (আবু দাউদ, হাদিস : ১৩৮৪-১৩৮৫, তিরমিজি, হাদিস : ৩৪৮২)

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার

যে ৪ বিষয়ে আল্লাহর আশ্রয় চেয়ে দোয়া করেছেন মহানবী (সা.)

আপডেট সময় : ০২:৫৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫