ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’ বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা আজ বিশ্ব ডাক দিবস  বিশ্ব ডিম দিবস আজ বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী

অপহরণের পাঁচ দিন পর উখিয়ার কিশোরকে উদ্ধার করল পুলিশ

কক্সবাজারের উখিয়ায় অপহরণের পাঁচ দিন পর মো. নুরশেদ (১৪) নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১ টার দিকে ওসি জিয়াউল হক ঢাকাপোস্ট’কে বলেন, ‘ঘটনার পরপরই আমরা মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম নুরশেদকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।’

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৭/৩০ ধারায় মামলা (নং ৪০/৬৩৭) হয়।

মামলার পর এসআই মাসুম ফরহাদ ও এসআই সুমন দের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে পাঁচ দিন পর কক্সবাজার সদর এলাকা থেকে নুরশেদকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত কিশোর নুরশেদ কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়া পাড়ার বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র।

ওসি জিয়াউল হক আরও বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, অপহরণের রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি এঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’

অপহরণের পাঁচ দিন পর উখিয়ার কিশোরকে উদ্ধার করল পুলিশ

আপডেট সময় : ১১:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫