ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

বাংলাদেশের প্রায় প্রতিটি ম্যাচ শেষেই আলোচনার কেন্দ্রে থাকে ব্যাটিং পারফরম্যান্স। বোলারদের কল্যাণে আশা জাগলেও, ব্যাটাররা তাকে হতাশায় রূপ দিতে বিন্দুমাত্র কার্পণ্য করেন না। গত এক বছর ধরে কোনো ব্যাটারই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। তা যে ফরম্যাটেই হোক না কেন, বিশেষত ওয়ানডেতে। যদিও একই সমস্যা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

মিরপুরের সেই স্পিন-নির্ভর কালো উইকেট নেই বন্দরনগরী চট্টগ্রামে। ফলে যথারীতি ফেইল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ফরম্যাট বদলে টি-টোয়েন্টি হলেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত ভাঙা যাচ্ছে না। ফলে ইতোমধ্যে দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে লিটন দাসের দল। তাদের সামনে এখন হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ (শুক্রবার) মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। আগের একাদশে ফেরা জাকের আলি অনিক যথারীতি ব্যাটিং ব্যর্থতার কারণে এদিন বাদ পড়তে পারেন। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে আরও পরিবর্তন আনার সম্ভাবনা প্রবল। ব্যাট হাতে রান পাচ্ছেন না শামীম পাটোয়ারী, তার বদলে একাদশে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। এ ছাড়া গেল ম্যাচের একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।

এ ছাড়া জাকেরের বদলে একাদশে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান। একাদশ থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে তাওহীদ হৃদয়েরও, সেক্ষেত্রে দলে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!

আপডেট সময় : ০১:০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫