ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসামী বিএনপির ১০ নেতা-কর্মী/ ৪৮ ঘণ্টা পর উখিয়ার সেই মা হ’ত্যায় মামলা রামুর ফতেখাঁরকুলে সরকারি খাস জমি দ’খ’ল করে প্লট বিক্রি রামুতে বনবিভাগের অভিযানে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা আবুল বশর বাবু পর্নোগ্রাফি মামলা তুলে নিতে হুমকি, আতঙ্কে পেকুয়ার তরুণী লামায় এমপি সাঁচিং প্রু জেরি, আইনশৃঙ্খলা ও বিএনপি সভায় অংশগ্রহণ পুলিশের মানবিকতায় বাঁচল প্রসূতি মা ও নবজাতকের প্রাণ ৪ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন আ’লীগ নেতা চকরিয়ায় পরোয়ানাভুক্ত একাধিক মামলার আসামী গ্রেপ্তার ক্যাম্পে নিয়ন্ত্রণ হারানো পিকআপের চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু, আহত ৭ কক্সবাজারে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৮ মে ঈদুল আজহা অবৈধ গরু বৈধ হয় যে হাটে ! চকরিয়ায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু ফের আরাকান আর্মির হাতে ৪ বাংলাদেশি জেলে আটক ওপারে গুলির ঝড়, এপারে আতঙ্ক আনন্দঘন মুহূর্ত পরিণত হলো শোকের মাতমে

নাইক্ষ্যংছড়ির পাহাড়ে মিলল রামুর মনজুরের ঝুলন্ত মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের  একটি রাবার গাছে ঝুলন্ত অবস্থায় এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দৌছড়ি ইউনিয়নের ২৭৯ নং বাঁকখালী মৌজার লতাবনিয়া পাহাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া ওই শ্রমিকের নাম মনজুর আলম (২৮)।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি রামুর গর্জনিয়া ইউনিয়নের থোয়াংগেরকাটা গ্রামের মোহাম্মদ আমির ওরফে আমির হামজার ছেলে। পরিবারে তাঁর স্ত্রী রয়েছে।

মনজুরের স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার বলেন- সোমবার সকালে নাইক্ষ্যংছড়ির দোছড়ির লতাবনীয়া পাহাড়ে রাবার গাছের সঙ্গে রশিতে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। গত রোববার রাবার বাগানে কাজের উদ্দেশ্যে নিহত মনজুর আলম নিজ বাড়ি থেকে বের হয়েছিল।

ওসি মাসরুরুল হক বলেন, কোন কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আসামী বিএনপির ১০ নেতা-কর্মী/ ৪৮ ঘণ্টা পর উখিয়ার সেই মা হ’ত্যায় মামলা

নাইক্ষ্যংছড়ির পাহাড়ে মিলল রামুর মনজুরের ঝুলন্ত মরদেহ

আপডেট সময় : ১২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫