ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও পাল্টালো পুলিশের পোশাক কক্সবাজার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা, তৃণমূলে আলোচনায় কারানির্যাতিত ছাত্রদল নেতা রায়হান বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে কক্সবাজারে বিএসপিএ’র আলোচনা সভা বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত মিয়ানমারে সংঘর্ষ : সতর্ক অবস্থানে বিজিবি,ড্রোন দিয়ে নজরদারি কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ডা. মোহাম্মদ মুজিবুল হক মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোরশেদ গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ আইস ও আগ্নেয়াস্ত্র উদ্ধার সৈকতের বালুচরে ছুটছে ‘মেসি’, স্বপ্নে আর্জেন্টিনার শিরোপা লঘুচাপের প্রভাবে উত্তাল হতে পারে সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কক্সবাজারসহ সারা দেশে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ পালন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কক্সবাজারে ১৯ শিশুর প্রাণ কেড়ে নিয়ে কমছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা ঈদগাঁওতে চার সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীকে মৃত্যুদণ্ড শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

মানুষকে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করতে হবে-জেলা জামায়াতের আমীর আনোয়ারী

রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা ছাড়া ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম সম্ভব নয়। ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করে ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচনার পাশাপাশি দেশের মানুষকে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রের নতুন বন্দোবস্তের জন্য জামায়াতে ইসলামীর প্রত্যেক স্তরের নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সাবরাং ইউনিয়ন শাখা ৯ ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী এসব কথা বলেন।

শুক্রবার (৪ জুলাই) বিকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সাবরাং ইউনিয়ন শাখা ৯ ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরো বলেন, নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে। ষড়যন্ত্রকারী, গণতন্ত্র হত্যাকারীদের প্রতিহত করতে ছাত্র-জনতাকে সজাগ থাকতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর পূর্বজোন ২ নং ওয়ার্ড সেক্রেটারী সাবরাং ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সরওয়ার কামাল সিকদার। সাবরাং ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহ মোহম্মদ জুবাইর, কক্সবাজার জেলা আইনজীবি শাখা ২ নং জোনের সেক্রেটারী এডভোকেট আব্দুল আমিন, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর জামায়াতের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, সাবরাং ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ খুবাইবসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আবারও পাল্টালো পুলিশের পোশাক

মানুষকে গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করতে হবে-জেলা জামায়াতের আমীর আনোয়ারী

আপডেট সময় : ১২:৪৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫