ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

“ প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে উদযাপিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।

এ উপলক্ষ্যে বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এটি জীববৈচিত্র্য ধংস করার পাশাপাশি মানব স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলে।এ লক্ষে পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং বেশি করে বৃক্ষরোপণের আহবান জানান তিনি।

এ ছাড়া জেলার ইসিএ এলাকাগুলোতে কেহ পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ জনি, বাপা জেলা সভাপতি এইচ এম এরশাদসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকলে পরিবেশবান্ধব জীবনযাপনে একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধে অভ্যস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ছাত্র-ছাত্রীদের গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক।
পরে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১৫জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫