স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন শুক্রবার ।চকরিয়া,পেকুয়া,মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে তিনি অংশ নেবেন বলে মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভঁইয়া প্রেরিত সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ১৭ জুলাই শুক্রবার সকাল ১১ টা নাগাদ আকাশ পথে কক্সবাজার পৌঁছাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী বন্যায় আক্রান্ত এলাকা পর্যবেক্ষণ এবং দুর্গতদের ত্রাণ সহায়তা প্রদান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করবেন। রাতে পেকুয়ার নিজ বাসভবনে রাত্রিযাপন করার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৮ জুলাই শনিবার সকাল ১০ টায় মন্ত্রী পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যাপীড়িত এলাকা পর্যবেক্ষণ এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। এরপর দুপুর ১২ টায় মাতামুহুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
একই দিন রাত ৮ টার কিছু পর স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবেন বলে সফরসূচীতে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















