ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী আজ বিশ্ব শিক্ষক দিবস পরিকল্পিত নগরায়নে প্রতি সিটি ও জেলায় হচ্ছে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির

হরমুজ প্রণালী ফের বন্ধ করলো ইরান

ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জাহাজগুলোকে হরমুজ প্রণালীর কাছে না আসার সতর্কবার্তা দিয়েছে এবং বলেছে যে তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।

শনিবার এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী লেবাননে ইসরাইলি কার্যক্রম এবং যুদ্ধবিরতির প্রতিশ্রুতি লঙ্ঘনে ওয়াশিংটনের ভূমিকাকে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করার কারণ হিসেবে উল্লেখ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহরে প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তকে তেহরান তাদের প্রতিক্রিয়ার ‘প্রথম পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে। ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ডের বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এই নৌপথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে।

ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ইরান অভিযোগ করে আসছে যে, ইসরাইল এখনও যুদ্ধবিরতির শর্ত পুরোপুরি মেনে চলছে না।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে নতুন মাত্রা দিতে পারে। তবে আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাস্তবে ইরান কতটা কার্যকরভাবে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

সূত্র: সময় নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

হরমুজ প্রণালী ফের বন্ধ করলো ইরান

আপডেট সময় : ১১:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬