ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল সদর থানা পুলিশের বিশেষ অভিযান : হত্যা ও চুরির আসামিসহ গ্রেপ্তার ১১ উখিয়ায় ডাম্পারের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, গাড়ি ও চালক আটক হোয়াইক্যংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বাবুল মিয়া গ্রেফতার টেকনাফের সীমান্ত এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু: উখিয়ার সেই আলোচিত ঘটনায় তিন আসামি কারাগারে পালংখালী সীমান্তে রুবেল-খাইরুল বশর গ্রুপের গো’লা’গু’লি, নেপথ্যে ই’য়া’বা ছি’ন’তা’ই টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে

সেন্টমার্টিনে সালিশ বৈঠকে সাবেক মেম্বারের নেতৃত্বে হামলা : আহত বর্তমান মেম্বার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে বিচার সালিশকে কেন্দ্র করে এক ইউপি সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলম গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেন্টমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য ছৈয়দ আলম ও সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। শুক্রবার বিকেলে গলাচিপা এলাকায় একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, ওই বৈঠকে সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ ও তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই অবস্থান নেয়। সালিশ চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে ছৈয়দ আলমের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় ইউপি সদস্য ছৈয়দ আলম মাথায় গুরুতর আঘাত পান।

আহত ইউপি সদস্য ছৈয়দ আলম অভিযোগ করে বলেন, ‘আমার একটি বিচার সালিশ বৈঠক ছিল। সেখানে পরিকল্পিতভাবে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল, যা আমি জানতাম না। সালিশের একপর্যায়ে কথাকাটাকাটি হলে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমার মাথায় দা দিয়ে আঘাত করা হয়েছে। আমি এখন চিকিৎসাধীন আছি।’

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য রশিদ আহমেদ বলেন, ‘আমার বড় ছেলের সঙ্গে অপর একটি ছেলেকে নিয়ে আগের দিন ঝগড়ার ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে নিরপেক্ষ বিচার না করে উল্টো আমার ছেলেকে মারধর করা হয়। এতে আমার আত্মীয়স্বজন উত্তেজিত হয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় কে কাকে আঘাত করেছে তা বলতে পারছি না। এ ঘটনায় আমিও আহত হয়েছি।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ আলমকে নির্বাচনে পরাজিত প্রার্থী রশিদ আহমেদ ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আহত করেছে। বিষয়টি ইউএনও ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। বর্তমানে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।’

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, সেন্টমার্টিনে একটি সালিশ বৈঠকে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে এক ইউপি সদস্য আহত হয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পা হারানো রায়হানের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হবে ভাতা-ট্রাইসাইকেল

সেন্টমার্টিনে সালিশ বৈঠকে সাবেক মেম্বারের নেতৃত্বে হামলা : আহত বর্তমান মেম্বার

আপডেট সময় : ০১:৪৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬