ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা

‘সুপ্রভাত কক্সবাজার’-এর ইফতার ও শুভেচ্ছা আড্ডা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘সুপ্রভাত কক্সবাজার’ এর উদ্যোগে এক আন্তরিক ইফতার ও শুভেচ্ছা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মার্চ ২০২৬) বিকাল ৪টায় কক্সবাজারের গোলদিঘীর পাড়ে সংগঠনের নিজস্ব ব্যাডমিন্টন কোর্টে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল। এছাড়াও উপস্থিত ছিলেন জাসাস কক্সবাজারের সদস্য সচিব আরাফাত সাইফুল আদর, উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সুভাষ কান্তি দাশ, রাজীব কর্মকার, প্রশান্ত মিত্র, অধ্যাপক আপন চন্দ্র দে ও অমিতাভ দত্ত।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত ধর ও অর্থ সম্পাদক শুভাশীষ ধর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সায়ন্তন ভট্টাচার্য এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ তারেকুল ইসলাম।

বক্তারা বলেন, পবিত্র রমজানের শিক্ষা হচ্ছে সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বিকাশ। এ ধরনের ইফতার আয়োজন সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির সদস্যসহ সকল সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত

‘সুপ্রভাত কক্সবাজার’-এর ইফতার ও শুভেচ্ছা আড্ডা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬