ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও কক্সবাজারকে উন্নত করা হবে: মহেশখালীতে জামায়াতের আমির

১১ দল ক্ষমতায় গেলে কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়েও উন্নত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কক্সবাজারের মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের মহেশখালীতে নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

বস্তাপচা রাজনীতির পরিবর্তনই  মূল লক্ষ্য উল্লেখ করে আমিরে জামায়াত বলেন,”পচে যাওয়া নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।এতদিন যারা নেতৃত্বে ছিল তারা জনগণের হক মেরে লুটেপুটে খেয়েছে। আগামীতে আর এমন হবে না।জনগণের টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে”।

জাতিকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে এ রাজনীতিক বলেন, “আগামী ১৩ তারিখ থেকে বাংলাদেশ পাল্টে যাবে, নতুন বাংলাদেশের উদয় হবে।ইনসাফের ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন হবে। পিছিয়ে থাকা অঞ্চলকে আগে উন্নয়নের কাতারে নিয়ে আসা হবে”।

“যারা বসন্তের কোকিল নয় তাদের নিয়ে বাংলাদেশ গঠন করতে হবে”, বলেন জামায়াত আমির।

শিক্ষিত বেকারদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজকে সম্মানজনক কাজ দেয়ার উদ্যোগ নেয়া হবে। যুবকরা থাকবে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে আর আমরা থাকবো প্যাসেঞ্জার হিসেবে”।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “যারা আগে মুখ লুকিয়ে কথা বলতেন তারা এখন গণভোট নিয়ে ‘হ্যাঁ’ এর পক্ষে এসেছেন। ‘হ্যাঁ’এর বিপক্ষে যারা অবস্থান নেবে, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ধরে নেবে তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়”।

ক্ষমতায় গেলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি লবণ শিল্পকে রক্ষা এবং আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচনী জনসভায় দাঁড়িপাল্লা মার্কার পাশাপাশি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চান ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

ট্যাগ :

কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার

সিঙ্গাপুর-হংকংয়ের চেয়েও কক্সবাজারকে উন্নত করা হবে: মহেশখালীতে জামায়াতের আমির

আপডেট সময় : ০৪:১৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬