ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১

শহরের সমিতিপাড়ায় আগুনে পুড়েছে ২ দোকান :১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজার শহরের সাগর লাগোয়া সমিতি পাড়ার মধ্যম কুতুবদিয়াপাড়া এলাকায় আগুনে দুটি দোকান পুড়ে গেছে। এতে ভস্মীভূত হয়েছে প্রায় ১১ লাখ টাকার মালামাল। ১৪ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ছিল একটি মুদির দোকান ও অন্যটি ফার্মেসি।

স্থানীয় বাসিন্দা ও পৌরসভার সাবেক কাউন্সিলর আকতার কামাল বলেন- ফার্মেসি থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পাশ্ববর্তী বিমান ঘাঁটির সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। ক্ষতিগ্রস্ত মুদি দোকানের মালিক জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই দোকান দুটি পুড়ে গেছে। এতে তাঁর প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ফার্মেসি মালিকের ক্ষতি হয়েছে আনুমানিক ৫ লাখ টাকার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

শহরের সমিতিপাড়ায় আগুনে পুড়েছে ২ দোকান :১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫