ঢাকা ০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি

রোহিঙ্গা ক্যাম্পে দুই হত্যাকান্ডের ঘটনায় আটক ১১

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পর পর দুই হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটকের কথা জানিয়েছে ৮ এপিবিএনের অধিনায়ক মো. আসাদুজ্জামান।

তিনি জানান, ১৪ ও ৮ এবিপিবিএন পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেছে। ভোররাতে অভিযান পরিচালনা করে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে ও পরে আরেক অভিযানে ৭ জনকে আটক করে। তারা একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্য। জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে আরও বিস্তারিত জানা যাবে।

১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন জানান, ক্যাম্পের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযান চালিয়ে কিলিং মিশনে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে বুধবার ও মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কেফায়েত উল্লাহ ওরফে হালিম ও কামাল উদ্দিন ওরফে রোজ কামাল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার

রোহিঙ্গা ক্যাম্পে দুই হত্যাকান্ডের ঘটনায় আটক ১১

আপডেট সময় : ০৮:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬