ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ওযু করতে গিয়ে পা পিছলে মসজিদের ইমামের মৃত্যু অতিরিক্ত ভাড়া আদায়: ট্যুরিস্ট জীপ সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান:জরিমানা ও গাড়ি জব্দ লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি ও আলোচনা সভা নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযান : ইয়াবা উদ্ধার নারীদের সুরক্ষায় টেকনাফে সাইবার নিরাপত্তা ও অনলাইন অভিযোগ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত টেকনাফে ৫৭ লাখ টাকা ডাকাতির ঘটনায় আটক ২ : উদ্ধার হয়নি টাকা কথিত ছোটন সিন্ডিকেটের মাদক আনতেই কি মাইন বিস্ফোরণে পা হারালেন বালুখালীর সেই জেলে? রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে গণ-অভ্যুত্থান দিবস পালন ও কৃতিদের সংবর্ধনা গর্জনিয়ার জাউচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করলেন সাংবাদিক হাফিজ নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই: প্রধানমন্ত্রী ‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’ ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে: কাদের গণি চৌধুরী জাতিসংঘে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত আওয়ামী লীগের পরিণতি নির্ধারণ করবে আদালত: স্বরাষ্ট্রমন্ত্রী

রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা

উত্তর আমেরিকা বিশ্বকাপে মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে দারুণ শুরু করেছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড রেকর্ড উলট-পালট করে দিয়েছেন। তাই তো রোনালদো নাজারিও মেসির প্রশংসায় পঞ্চমুখ।

কানসাস সিটি স্টেডিয়ামে নেমে প্রথম ফুটবলার হিসেবে ছয় বিশ্বকাপ খেলার কীর্তি গড়েছেন মেসি। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডেও ভাগ বসিয়েছেন। রেকর্ডটি নিজের করে নেওয়া এখন সময়ের ব্যাপার।

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলা মেসির গোল এখন ১২০টি। বর্তমান পারফরম্যান্সের পর আবারও কেউ কেউ তাকে ঘিরে সেরা ফুটবলার নিয়ে মন্তব্য করছেন। ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদো নাজারিও তো সরাসরি বলে দিয়েছেন,‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য এবং যে মানুষ এটি ভাঙলো, তা বিশ্বের কোনো ফুটবল সমর্থককেই বিস্মিত করেনি। আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, (এবারের আসরেও ফেভারিট)।’

এরপর যোগ করেছেন এভাবে,‘যখনই মেসি মাঠে নামে, তখনই সবকিছু ঐতিহাসিক এবং দৃষ্টিনন্দন হয়ে ওঠে। বিশ্বের এখন মেনে নেওয়া উচিত, সে-ই সর্বকালের সেরা।’

আলজেরিয়ার ম্যাচ নিয়ে রোনালদো বলেছেন,‘সে প্রতিটি মৌসুমে ধারাবাহিকভাবে পারফর্ম করছে এবং বিশ্বকাপেও অব্যাহত। তারপরও তাকে (তার শ্রেষ্ঠত্ব) নিয়ে সংশয় রয়ে যাবে। কিন্তু, সে যে রাতটি কাটালো,এটা ইতিহাসের পাতায় অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত হিসেবে রয়ে যাবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ওযু করতে গিয়ে পা পিছলে মসজিদের ইমামের মৃত্যু

রোনালদো বললেন, মেসিই সর্বকালের সেরা

আপডেট সময় : ০১:৫৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬