ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার ‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না কমিটি, ট্রাম্পের আক্ষেপ প্রত্যেক উপজেলায় জরুরি নির্দেশনা সরকারের ৫ শর্ত পূরণ না হলে মিয়ানমারে ফিরতে চায় না ৮৭% রোহিঙ্গা: গবেষণা মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি

রাতেই সারাদেশে ‘অলআউট’ অভিযান : আইজি‌পি

  • টিটিএন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • 645

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতেই সারা দেশে ‘অলআউট’ অভিযান চালাবে পুলিশ।

শুক্রবার রাতে গণমাধ্যমকে পুুলশ মহাপরিদর্শক (আইজি) মো. বাহারুল আলম এমন তথ‌্য জানিয়েছেন।

নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতেই এ হামলা চালানো হয়েছে- এমন ধারণার কথা জানিয়ে আইজি‌পি ব‌লেন, হাদি হত্যাচেষ্টার তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা এ মুহূর্তে বলছি না; আমরা কাজ করছি এবং বিফল হব না।

এ হামলার কারণে রাজনীতিতে বা আগামী নির্বাচনে প্রভাব পড়বে না মন্তব্য করে আইজিপি বলেন, দেখেন, একটা যুদ্ধ হচ্ছে হামলাকারী এবং এর পেছনে কারা আছেন, তা খুঁজে বের করা। এটা আমরা অবশ্যই করব।

শুক্রবার রাতে অলআউট অভিযান শুরুর কথা জানিয়ে আইজিপি বলেন, “আমরা সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সবাই মিলে অলআউট অভিযানে যাব। আজ সারারাত সারাদেশেই আমরা এ ধরনের অভিযান চালাব।”

আইজিপি বলেন, এটা ওরাই করেছে যারা নির্বাচনের ওপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়। যারা চায় নির্বাচন না হোক ইত্যাদি ইত্যাদি… এটাকে আমরা সিরিয়াসলি দেখছি।

যারা প্রার্থী হয়েছেন বা হবেন, তাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার বিষ‌য়ে আইজিপি বলেন, অবশ্যই আমরা বাড়তি নিরাপত্তা দেব। আমরা যাদের ভালনারেবল মনে করছি, তাদের আমরা নিরাপত্তা দেব।

নিরাপত্তাটা কীভাবে দেওয়া হবে এ বিষ‌য়ে তিনি বলেন, দেখেন, আমাদের কাছে কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই। গত ২০-৫০ বছর ধরে যে প্রক্রিয়ায় চলছে, এখনও সেই প্রক্রিয়াতেই হবে। তাদের সঙ্গে সশস্ত্র প্রহরী থাকবে, এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে, তার কী কী ভালনেরাবিলিটি আছে গোয়েন্দা সংস্থাগুলো তা নির্ধারণ করে, এরপর তারে অ্যালার্ট করে। তাদের অ্যালার্ট করে, এই জায়গায় কি ওই জায়গায় যাবেন না, ইত্যাদি আর কী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘কাল বেঁচে থাকব কি না জানি না’, মৃত্যুর চার দিন আগে নানা পাটেকার

রাতেই সারাদেশে ‘অলআউট’ অভিযান : আইজি‌পি

আপডেট সময় : ০২:২০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫