ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

যে কারণে সেন্টমার্টিনগামী জাহাজ এলসিটি কাজল কর্তৃপক্ষ কে ১ লাখ টাকা জরিমানা জেলা প্রশাসনের

সেন্টমার্টিন দ্বীপে প্রবেশের নির্ধারিত ভ্রমণ পাস ব্যবস্থা উপেক্ষা করে জালিয়াতির মাধ্যমে পর্যটক পরিবহনের অভিযোগে এলসিটি কাজল নামের একটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জাহাজটিতে অভিযান চালিয়ে জাল ভ্রমণ পাস ও টিকিট ব্যবহার করে ৩২ জন পর্যটক পরিবহনের তথ্য পায় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত বোর্ডিং সময়ের আগেই ভোররাতে যাত্রীদের জাহাজে তোলা হয় এবং পরে তাদের হাতে জাল টিকিট দেওয়া হয়।

চক্রের সদস্যরা হিলশা ট্যুরিজম অনলাইন গ্রুপের মাধ্যমে রিফাতুল হাসান নামের এক ট্যুর গাইডের নেতৃত্বে রাতভর কৌশলে কক্সবাজারে পৌঁছায়। জাহাজের কর্মকর্তা রফিক ও সহায়ক অনিক তাদের সহায়তা করেছিল বলে জানা গেছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আমরা পর্যটকদের নিরাপদ ও নিয়মিত ভ্রমণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্বীপটিতে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটকের যাতায়াতের অনুমতি দিয়ে আসছে। এই সীমা কার্যকর করতে বিশেষ ভ্রমণ পাস বা অনুমতিপত্র চালু করা হয়েছে, যা জাহাজের টিকিটের সঙ্গে কিউআর কোডের মাধ্যমে সংযুক্ত থাকে। তবে পর্যটকদের অতিরিক্ত চাপ ও চাহিদাকে পুঁজি করে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। এলসিটি কাজল নামক একটি জাহাজে অভিযান চালিয়ে ওই কালোবাজারি চক্রের কার্যক্রম ভেঙে দেয় কক্সবাজার জেলা প্রশাসন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

যে কারণে সেন্টমার্টিনগামী জাহাজ এলসিটি কাজল কর্তৃপক্ষ কে ১ লাখ টাকা জরিমানা জেলা প্রশাসনের

আপডেট সময় : ১২:০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫