ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুটি মারা যায়নি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশুটি মারা যায়নি। তাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

তিনি বলেন, শিশুটির চাচার সাথে কথা হয়েছে। শিশুটিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এর আগে সকালে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে কাজ করছে।

গুলির উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গুলিটি মিয়ানমার দিক থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা এই গুলি ছুড়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী এবং মিয়ানমার জান্তার মধ্যে গত কয়েকদিন ধরে ত্রিমুখী সংঘর্ষ চলছে। ওই সংঘর্ষের ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটছে।

এদিকে শিশুর মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে হোয়াইক্যং এলাকায় স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশুটি মারা যায়নি

আপডেট সময় : ০৩:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬