ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি চন্দ্রিমায় আবু বক্কর মার্কেট দখলচেষ্টার মামলায় নুরুল ইসলাম ও আরাফাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সপ্তম শ্রেণির ছাত্র অপহরণ, নির্যাতনের পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজারে কৃষক দলের ত্রাণ বিতরণ সম্পন্ন, উপকৃত ২২০ পরিবার কক্সবাজারে জগন্নাথদেবের রথযাত্রায় হাজারো ভক্তের অংশগ্রহণ ঝিলংজা ইউনিয়নে পাহাড় ধসে নিহত পরিবারে পাশে সরওয়ার সাইদ মিয়ানমারের উপকূলে দুই নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ ২ দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার আসছেন শুক্রবার বিশ্ব সাপ দিবস আজ লোহাগাড়ায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিদর্শন করবেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা কক্সবাজারে জুলাই শহিদ দিবস পালিত জননেতা নুরুল আবছারের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন : আইসিইউতে স্থানান্তর বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের ট্যাকটিক্যাল লড়াই আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন: স্বরাষ্ট্রমন্ত্রী আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম

মাল্টিমিডিয়া সাংবাদিকদের কর্মশালায় ফারুক ওয়াসিফ-প্রযুক্তির এই যুগে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, বর্তমানে পুরো বিশ্বই মাল্টিমিডিয়া নির্ভর হয়ে উঠেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে সাংবাদিকদেরও নিজেদের দক্ষতা বাড়াতে হবে। অন্যথায় প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়তে হবে।

তিনি বলেন, পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়া টুলসের ব্যবহার এখন অপরিহার্য।

রবিবার (১০ মে) কক্সবাজার শহরের অরুণোদয় স্কুল মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহযোগীতায় কর্মশালাটির আয়োজন করে পিআইবি।

ফারুক ওয়াসিফ বলেন, “আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে অসংখ্য তথ্য প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। কিন্তু সব তথ্য সংবাদ নয়। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। যে তথ্য জনস্বার্থে গুরুত্বপূর্ণ এবং যাচাইকৃত, সেটিই প্রকৃত সংবাদ।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউনির্ভর সাংবাদিকতার সমালোচনা করে তিনি বলেন, “ভিউ ব্যবসা বেশিদিন টিকে না। যারা একসময় ফ্যাসিবাদের দালালি করে রঙচঙে সংবাদ পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আজ তারা কোথায়?”

তিনি বলেন “সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে মানুষের বিশ্বাস ও গ্রহণযোগ্যতা।”

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে পিআইবি মহাপরিচালক বলেন, “একজন ভালো সাংবাদিক হতে হলে অদম্য আগ্রহ থাকতে হবে। নিয়মিত পত্রিকা পড়তে হবে, ভালো লেখাগুলো বিশ্লেষণ করতে হবে, প্রচুর পড়াশোনা ও পরিশ্রম করতে হবে। এআই যুগে পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পারলে ছিটকে পড়তে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, এনটিভি প্রতিনিধি
ইকরাম চৌধুরী টিপু এবং বাংলাভিশন প্রতিনিধি মুর্শেদুর রহমান খোকন। \অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয় করেন পিআইবির প্রশিক্ষণ কর্মকর্তা জিলহাজ উদ্দিন নিপুন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ সেশনে মোবাইল জার্নালিজম (MoJo), ভিডিও এডিটিং, ডিজিটাল স্টোরিটেলিং এবং অনলাইন নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো হাতে-কলমে শেখানো হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এমপি কাজলের ডিও লেটার: রামুর ফতেখাঁরকুলকে পৌরসভায় উন্নীত করার উদ্যোগ, স্থানীয় সরকার বিভাগের চিঠি

মাল্টিমিডিয়া সাংবাদিকদের কর্মশালায় ফারুক ওয়াসিফ-প্রযুক্তির এই যুগে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে

আপডেট সময় : ০৪:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬