ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু! ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু

মাদক উদ্ধারে সদরের ওসি ছমিউদ্দিন পুরস্কৃত

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ১১:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 208

কক্সবাজার মাদক উদ্ধারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন কে করা হয়েছে।

সোমবার(১৬ফেব্রুয়ারী) কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে মাসিক কল্যাণ সভায় ছমি উদ্দিনকে পুরস্কৃত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), জেলার সকল সার্কেল অফিসের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ, জেলার সকল অফিসার ইনচার্জ (ওসি)সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

সভা শেষে জেলায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমান।

জেলায় মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কক্সবাজার সদর মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ছমিউদ্দিনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মোঃ ছমিউদ্দিন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। তাঁর সরাসরি নেতৃত্বে ইতোমধ্যে দুটি বড় মাদক চালান—৯৩,৬০০ পিচ ও ৫০,০০০ পিচ ইয়াবা—আটক করা হয়েছে, যা কক্সবাজার সদর থানা পুলিশের এককভাবে একদিনের উদ্ধারে এ পর্যন্ত সর্বোচ্চ।

পুরস্কার গ্রহণের পর ওসি মোঃ ছমিউদ্দিন জানান, এস্বীকৃতি তাঁর মাদকবিরোধী অভিযানকে আরও বেগবান করতে অনুপ্রাণিত করবে।

ট্যাগ :

মাদক উদ্ধারে সদরের ওসি ছমিউদ্দিন পুরস্কৃত

আপডেট সময় : ১১:১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬