ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার স্ত্রীকে হত্যা করে শ্বশুরবাড়িতে খবর দেন স্বামী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: গুরুত্ব পাচ্ছে জীবনমুখী শিক্ষা সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ টেকনাফের নাইট্যংপাড়ার জাহেদ আলমকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ স্ত্রীর সৈকতে রাস্তা নির্মান বন্ধে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানাল জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার মহেশখালীর হোয়ানকে ছুরিকাঘাতে গৃহবধুকে হত্যা

মাছের ব্যাগে ৩০ হাজার ইয়াবা, যুবক আটক

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাছভর্তি ব্যাগের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেছে।

বিজিবি জানায়, গত শনিবার (৩ মে) মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে একটি মাদক চালান টেকনাফে প্রবেশ করতে পারে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ তল্লাশি অভিযানের পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী বিকেল ৫টা থেকে নাজিরপাড়া বেড়িবাঁধ সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় বিজিবির একটি আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয় এবং জেলেদের চলাচলের ওপর নজরদারি শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাছ শিকার শেষে ফেরার পথে জেলের ছদ্মবেশে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মাছভর্তি ব্যাগসহ আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা তা অমান্য করে দ্রুত লবণের খেতের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। অপরজন পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। আটক ব্যক্তির সঙ্গে থাকা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক যুবকের নাম কোরবান আলী (২০)। তিনি টেকনাফের জালিয়াপাড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান বলেন, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি’র এই কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল

মাছের ব্যাগে ৩০ হাজার ইয়াবা, যুবক আটক

আপডেট সময় : ০৬:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬