ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু অপহরণের নাটক সাজিয়ে ২২ দিন আত্মগোপন : আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ঈদগাঁওয়ে অবৈধ বালুমহালে পৃথক অভিযান, তিনটি মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি

মগবাজারে বহুতল ভবন ও তেজগাঁওয়ে ঝুপড়িতে আগুন

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • 547

রাজধানীর মগবাজারের একটি বহুতল ভবন এবং তেজগাঁও রেলগেটের পাশের ঝুপড়িতে আগুন লাগে। বৃহস্পতিবার রাতে পৃথক এ ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে মগবাজারের দিলু রোডের আবাসিক একটি ভবনের আটতলার একটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও বলেন, বৃহস্পতিবারেই রাত পৌনে নয়টার দিকে তেজগাঁও রেললাইন–সংলগ্ন ঝুপড়িতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েকটি ঝুপড়ি পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :

লিংকরোডে সড়ক দুর্ঘটনায় আলী আহমদ কোম্পানির মৃত্যু

মগবাজারে বহুতল ভবন ও তেজগাঁওয়ে ঝুপড়িতে আগুন

আপডেট সময় : ০২:২৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫