ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন

ব্রাজিলে তরুণ ফুটবলারকে গুলি করে হত্যা

ব্রাজিলে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ১৫ বছর বয়সী ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো। তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও পাওলোর অনূর্ধ্ব-১৫ দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

শনিবার (১ আগস্ট) আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানায়, প্রীতি ম্যাচে অংশ নেওয়ার সময় বন্দুকধারীদের গুলিতে আহত হন মিকায়েল। পরে তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে ব্রাজিলের সিভিল পুলিশ জানিয়েছে, মিকায়েল হামলার মূল লক্ষ্য ছিলেন না। ভুলবশত তিনি গুলির শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে কোপা ফিক্টর শিরোপা জিতেছিলেন। এরপর তিনি নিজ শহরে ফিরে সিএসএ ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে অনুশীলন শুরু করেন।

মিকায়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাও পাওলো ক্লাব। এক বিবৃতিতে ক্লাবটি তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে আলাগোয়াসের হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, মাদক পাচারকারী চক্রগুলোর বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে। তবে মিকায়েল ওই সংঘর্ষের লক্ষ্য ছিলেন না বলেই মনে করছে পুলিশ।

এ ঘটনায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: গ্লোবো এস্পোর্তে

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট

ব্রাজিলে তরুণ ফুটবলারকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১১:৩৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬