ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি

ব্রাজিলের প্রথম ম্যাচে কি নেইমার খেলবেন?

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে নেইমারের চোট নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে দূর হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার। ফলে বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা জোরালো হয়েছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডান পায়ের কাফের চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি দেখাচ্ছেন ৩৪ বছর বয়সী নেইমার। এ কারণে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে তাকে খেলানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরতে পারবেন নেইমার। ব্রাজিল দলের মেডিকেল বিভাগও সেই সময়সূচি মাথায় রেখেই তার পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছিল। তবে সাম্প্রতিক শারীরিক উন্নতি সেই প্রত্যাবর্তনের সময় আরও এগিয়ে এনেছে।

সোমবারের এমআরআই পরীক্ষার ফলও আশাব্যঞ্জক এসেছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমারের সুস্থতার অগ্রগতি সন্তোষজনক এবং তিনি চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

যদিও এখনো দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলনে অংশ নেননি তিনি, তবুও ব্যক্তিগত ফিটনেস ট্রেনিং ও জিম সেশনের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমারকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করতে চান না তারা। তবে প্রথম কিংবা দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরতে যাওয়া নেইমারকে ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার উপস্থিতি দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করবে এবং শিরোপা জয়ের লক্ষ্যে ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।

রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন সেই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

সূত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ব্রাজিলের প্রথম ম্যাচে কি নেইমার খেলবেন?

আপডেট সময় : ০২:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬