ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন

এবারের বিশ্বকাপে আছে বাংলাদেশও। দল হিসেবে নয়, দর্শক হিসেবে। আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিটি ম্যাচ শেষেই বাংলাদেশের সমর্থকেরা উদ্‌যাপন দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবর হন। আর ভাইরাল হওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম তো আছেই!

বাংলাদেশের এই আর্জেন্টিনা-ব্রাজিলপ্রীতির খবর পৌঁছে গেছে দুই দলের খেলোয়াড়দের কাছেও। সে কারণেই তো আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের পর জাপান ম্যাচ শেষে বাংলাদেশ নিয়ে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন ব্রাজিল গোলকিপার আলিসন বেকারও।

গতকাল রাতে শেষ ৩২–এর ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজিল রুদ্ধশ্বাস জয় পেয়েছে। জাপানের বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জয়ের উল্লাসে মেতে উঠেছে বাংলাদেশও। এমন সময়ে আলিসনের এই ভালোবাসার বার্তা বাংলাদেশের ব্রাজিল–ভক্তদের হয়তো আরও উদ্বুদ্ধ করবে।

ব্রাজিলের জয় উদ্‌যাপনরয়টার্স
টি স্পোর্টসকে আলিসন বলেন এভাবে, ‘ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য। আমি বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষদের আমি ধন্যবাদ দিতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।’

জাপানের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে যাওয়া ব্রাজিলকে সমতায় ফিরিয়েছিলেন কাসেমিরো। তিনিও ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশকে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এর আগে আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ বাংলাদেশ নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিলেন। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে মার্তিনেজ বলেছিলেন, ‘আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি ওখানে গিয়েছি। আমি জানি, বাংলাদেশ আমাদের জন্য কতটা পাগল। বাংলাদেশের জন্য আমার ভালোবাসা রইল।’

শেষ ষোলোয় ওঠা ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে বা আইভরিকোস্ট। শেষ ৩২–এর ম্যাচে আর্জেন্টিনা খেলবে কেপ ভার্দের বিপক্ষে। সেই ম্যাচটি হবে আগামী ৪ জুলাই।

সূত্র: প্রথম আলো
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন

আপডেট সময় : ০১:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬