ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপার লড়াই থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। মাঠে হতাশা সঙ্গী হলেও আর্থিক দিক থেকে বড় অঙ্কের পুরস্কার নিয়ে বিশ্বকাপ শেষ করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর সঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সব দলকে দেওয়া হয়েছে আরও ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যার মধ্যে ১৫ লাখ ডলার প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ।

ফলে সব মিলিয়ে ব্রাজিলের প্রাপ্য দাঁড়াচ্ছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১৪৪ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৩৬৭ কোটি টাকা।

এবারের বিশ্বকাপে পুরস্কারের অর্থও আগের যেকোনো আসরের তুলনায় বেশি। মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ১০ হাজার ৪৬৯ কোটি টাকা) বিতরণ করছে ফিফা, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

পুরস্কারের তালিকায় চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২০ কোটি টাকা। রানার্সআপের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল যথাক্রমে প্রায় ৪১৮ কোটি এবং ৩৮৯ কোটি টাকা পাবে।

এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে প্রায় ২৭৪ কোটি টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ প্রায় ২১৬ কোটি টাকা। গ্রুপ পর্ব পেরিয়ে ১৭ থেকে ৩২তম স্থানে থাকা দলগুলো পাবে প্রায় ১৫৮ কোটি টাকা এবং ৩৩ থেকে ৪৮তম স্থানে থাকা দলগুলোর জন্য রয়েছে প্রায় ১৩০ কোটি টাকা।

বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারলেও সিবিএফের কোষাগারে যোগ হচ্ছে কয়েকশ কোটি টাকার এই পুরস্কার। ভবিষ্যতে জাতীয় দলের প্রস্তুতি, অবকাঠামো উন্নয়ন এবং তৃণমূল ফুটবলে বিনিয়োগে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

‎সূত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

আপডেট সময় : ১২:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬