ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ

বিশ্বকাপজয়ীদের প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দল শুধু ট্রফি ও স্বর্ণপদকই নয়, পাবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং। যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী এই সম্মান এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছে বৈশ্বিক ফুটবলের সবচেয়ে বড় আসরে। ফিফা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পদকের পাশাপাশি তুলে দেয়া হবে এই বিশেষ স্মারক রিং।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি সীমিত সংস্করণের রিং তৈরি করা হয়েছে। প্রতিটি রিংয়ে থাকবে স্বতন্ত্র সিরিয়াল নম্বর, যা টুর্নামেন্টের স্মারক হিসেবে তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি রিং সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং ফিফার অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলভক্তদের জন্য বিক্রি করা হবে, যাতে তারাও বিশ্বকাপের ইতিহাসের একটি অনন্য স্মারক সংগ্রহ করতে পারেন।

রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা, আর অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয় অনুযায়ী বিশেষভাবে তৈরি নকশা। প্রতিটি রিং হবে আলাদাভাবে নম্বরযুক্ত, ব্যবহারকারীর মাপ অনুযায়ী প্রস্তুত এবং এর সঙ্গে থাকবে সত্যতা নিশ্চিতকারী সনদ।

ফাইনাল শেষে তাৎক্ষণিকভাবে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকী (অস্থায়ী) রিং দেয়া হবে। এরপর চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি রিং প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে কাস্টমাইজ করা হবে এবং পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হবে। ফিফার ভাষ্য, এটি হবে এমন একটি স্মারক, যা বিশ্বকাপ জয়ের অবিস্মরণীয় অর্জনকে আজীবন বহন করবে।

যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে সুপার বোল (এনএফএল), এনবিএ, ওয়ার্ল্ড সিরিজ (এমএলবি) এবং স্ট্যানলি কাপ (এনএইচএল) বিজয়ীদের চ্যাম্পিয়নশিপ রিং দেয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এবার সেই ঐতিহ্যের অংশ হলো ফিফা বিশ্বকাপও।

সূত্র: চ্যানেল 24

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আজ শহীদ নূর হোসেন দিবস

বিশ্বকাপজয়ীদের প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

আপডেট সময় : ১২:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬